• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর: ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

দিনাজপুর 1মাহবুবুল হক খান, দিনাজপুর: শনিবার (২৮ মে) পঞ্চম দফায় অনুষ্ঠিত দিনাজপুর সদর ও বীরগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৮টিতে আওয়ামী লীগ, ৩টি আ’লীগ বিদ্রোহী, ৭টি বিএনপি ও ৩টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
সদর উপজেলা ১০টি ইউনিয়নের মধ্যে আ’লীগ ৫টি, বিএনপি ৪টি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৩টি আ’লীগ, ৩টি আ’লীগ বিদ্রোহী, ৩টি বিএনপি ও ২টিতে (জাতায়াত) স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচিতরা হলেন চেহেলগাজী ইউপি- মো. আসিনুর রহমান বাদশা পুননির্বাচিত (বিএনপি), সুন্দরবন ইউপি- অশোক কুমার রায় (আ’লীগ), ফাজিলপুর ইউপি- মোঃ সিরাজুল ইসলাম (বিএনপি), শেখপুরা ইউপি-মো. বাবুল আখতার (আ’লীগ), শশরা ইউপি- মোঃ রফিকুল ইসলাম (বিএনপি), আউলিয়াপুর ইউপি- মোঃ আব্দুর রাজ্জাক (বিএনপি), উথরাইল ইউপি- মো. এমদাদ সরকার (আ’লীগ), শংকরপুর ইউপি- মো. ইসাহাক আলী (আ’লীগ), আস্করপুর ইউপি- মো. জিয়াউর রহমান জিয়া (আ’লীগ), কমলপুর ইউপি- মোঃ মাজেদুর রহমান সরকার (স্বতন্ত্র)।
বীরগঞ্জ ১১টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হলেন – শিবরামপুর উপি- জনক চন্দ্র রায় (আ’লীগ), পলাশবাড়ী ইউপি মোঃ জুয়েলুর রহমান (বিএনপি), শতগ্রাম ইউপি-একেএম কুতুব উদ্দিন (জামায়াত), পাল্টাপুর ইউপি- তোবারক আলী তাবার (বিএনপি), সুজালপুর ইউপি- মহেশ চন্দ্র রায় (আ’লীগ), নিজপাড়া ইউপি মোঃ আব্দুল খালেক সরকার (আ’লীগ বিদ্রোহী), মহম্মদপুর ইউপি- গোপাল দেব শর্মা (আ’লীগ বিদ্রোহী), ভোগনগর ইউপি- মোঃ বদিউজ্জামান পান্না (জামায়াত), সাতোর ইউপি- রেজাউল করিম শেখ (আ’লীগ), মোহনপুর ইউপি- মজিদুল ইসলাম (বিএনপি) ও মরিচা ইউপি- মোঃ আতহারুল ইসলাম চৌধুরী হেলাল (আ’লীগ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ