• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডাক্তার-নার্সদের ধর্মঘট বন্ধে হাইকোর্টে রিট

হাইকোর্টঢাকা: রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ডাক্তার ও নার্সদের ধর্মঘট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ।

রিট আবেদনে ডাক্তার ও নার্সদের ধর্মঘট ডাকার পেছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে ডাক্তার/নার্সরা ডিউটিকালীন ধর্মঘট বা কর্মবিরতি করেন কি না, প্রতি সপ্তাহে দুবার তা পরিদর্শন করতে নির্দেশনা জারির আবেদন করা হয়েছে।

মনজিল মোরসেদ জানান, বিভিন্ন সময়ে ডাক্তার/নার্সরা বিভিন্ন কারণে ধর্মঘট ও কর্মবিরতিতে যান। হাসপাতালে ডাক্তার ও নার্সদের এসব ধর্মঘট ও কর্মবিরতির ফলে দেশের বিভিন্ন হাসপাতালে রোগীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে পত্রিকায় বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থা বিবেচনায় নিয়ে হাইকোর্টে রিট করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ