• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সালিসের জেরে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যাপাবনা: ছাগল চুরির ঘটনায় সালিসের জের ধরে পাবনা সদর উপজেলায় রিপন হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে (৩০) কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিপন গয়েশপুর ইউনিয়নের হরিনারায়ণপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শবেবরাতের আগের রাতে মানিকনগর গ্রামের জনৈক ইজিবর প্রামানিকের একটি ছাগল চুরি হয়। ওই ছাগল চুরি করার পর জবাই করে খেয়ে ফেলেন আজিজ মৃধার ছেলে শফিকুল ইসলামসহ কয়েকজন।

এ নিয়ে রবিবার দুপুরে এলাকায় শালিস বৈঠক বসলে চুরির ঘটনার সত্যতা প্রমাণ হয়। এতে রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা শফিকুলকে ১৫ হাজার টাকা জরিমানা ও ১০টি লাঠির বাড়ি শাস্তি নির্ধারণ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে বিকেল ৫টার দিকে রিপনকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান শফিকুল। স্থানীয়রা আহত রিপনকে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন।

ওসি হাসান আরো জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক শফিকুল ও তার বাবা আজিজ মৃধাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এদিকে গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালু মোল্লা জানান, নিহত রিপন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ