• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালিত

Dinajpur BNP Pictureদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিভিন্ন কর্মসর্মসূীর মধ্য দিয়ে পালিত হয়েছে আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৩৫তম শাহাদতবার্ষিকী। এ সব কর্মসূচীর মধ্যে ছিল কুরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা, কালো ব্যাচধারণ, দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ ইত্যাদি।
এ উপলক্ষে শনিবার (৩০ মে) বেলা ১২টায় প্রয়াত মন্ত্রী খরশিদ জাহান হকের জ্যৈষ্ঠপুত্র শাহরিয়ার আখতার হক ডন’র অনুসারী বিএনপি বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড মোড়ে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না, জেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, পৌর বিএনপির সভাপতি আরহাজ্ব সোলায়মান মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসজ্জামান চৌধুরী খোকা, সহ-সভাপতি  মো. সিরাজ আলী সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মজনু, দপ্তর সম্পাদক মোল্লা মো. শাফায়েত হোসেন, কৃষকদল মুজিবর রহমান, আলী আকবর, আব্দুস সামাদ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর কমিটির আহাবয়ক বখতিয়ার আহমেদ কচিসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সদর উপজেলা বিএনপি ঃ
এদিকে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু সদর উপজেলা বিএনপির উদ্যোগে চেহেলগাজী ইউনিয়নের স্থানীয় গোপালগঞ্জ বাজারে রান্না করা খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ ছাড়া সদর উপজেলার সুন্দরবন ইউনিয়ন, ফাজিলপুর ইউনিয়ন, শেখপুরা, শশরা ইউপি’র কাউগা মোড়, আউলিয়াপুর ইউপি’র চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠ, উথরাইল মালিগ্রাম মোড়, শংকরপুর, আস্করপুর ও কমলপুর ইউনিয়নের কমলপুর হাটসহ বেশ কয়েকটি স্থানে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, খালেকুজ্জামান বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র মুরাদ আহমেদ, কোষাধ্যক্ষ মো. আইনুল হক, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ  ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পৌর বিএনপি ঃ
শহীদ জিয়ার ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পৌর বিএনপির উদ্যোগে ১২টি ইউনিয়নে কুরআনখানী, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়। রান্না করা খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসজ্জামান চৌধুরী খোকা। এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি মো. সিরাজ আলী সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মজনু, দপ্তর সম্পাদক মোল্লা মো. শাফায়েত হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে পৌর বিএনপির ২নং ওয়ার্ডের উদ্যোগে দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জাহিদ আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম শামিম, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এ্যাড. মোল্লা শাখাওয়াত হোসেন, বিএনপি নেতা বাদল দেওয়ান, মমিনুল ইসলাম, বাপ্পিসহ অন্যান্য নেতাকর্মা উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, স্বেচ্ছাসেবক দল, মহিলাদল ও সকল অঙ্গ-সহযোগি সংগঠন পৃথক পৃথকভাবে  শহরের ১২টি ওয়ার্ডে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ