• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিশ্ব তামাক মুক্ত দিবসে ধুমপান ছাড়লেন চাঁদপুরের ৫ আইনজীবী

DSC_3564চাঁদপুর প্রতিনিধি: বিশ্ব তামাক মুক্ত দিবসে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম আকবরসহ ৫ আইনজীবী ধুমপান ছাড়ার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে স্থানীয় সাংবাদিক ও আইনজীবীদের উপস্থিতিতে তারা এই ঘোষনা দেন। ধুমপান ছেড়ে দেয়া অন্যান্য আইনজীবীরা হচ্ছেন, জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আ্যড. বদিউজ্জামান কিরণ, এটিএম মোস্তফা কামাল। অ্যাড. সেলিম আকবর ধুমপান করে যে টাকা ব্যায় করতেন ওই টাকা তিনি আমৃত্যু ১০ জন গরিবদের মাঝে প্রতিমাসে ৫শ’ টাকা করে প্রদান করবেন বলে জানান।
অনুষ্ঠানে ৫ আইনজীবীর সাথে একত্বতা পোশন করে ধুমপান ছাঁড়ার ঘোষনা দেন বীর মুক্তিযোদ্ধা শফিক গাজী।
অ্যাড. ইয়াসিন আরাফাতের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদত, বর্তমান সভাপতি বিএম হান্না, জেলা বারের সাবেক সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মির্জা জাকির, অ্যাড. জাকির হোসেন ফয়সাল, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, বাংলা নিউজের ডিস্ট্রিক করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলম প্রমুখ।
যে ১০ জনকে সহায়তা প্রদান করা হয় তারা হলেন মালেকা বানু, আমিরেন নেছা, আনোয়ারা বেগম, তাজু বেগম, রাবেয়া বেগম, বুলু বেগম, মনোয়ারা বেগম মণি, বুলু বেগম, শামসুল হক, মনোয়ারা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ