• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

লাশ উদ্ধারনীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শমসের আলী (৫২) জেলার জলঢাকা উপজেলার খারিজা গোলনা দিঘিরপাড় গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আজ বুধবার দুপুরে নিহতের নিজ বাড়ির শোয়ার ঘরে গলায় ফাঁস অবস্থায় দড়িতে ঝুলন্ত অবস্থায় এই লাশটি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, নিহত ওই দিনমজুরের স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এর মধ্যে এক মেয়ের বিয়ে দিয়েছে। পারিবারিক কলহের জেরে মঙ্গলবার বিকালে শমসের তার স্ত্রী ও দুই ছেলে মেয়েকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সে একাই বাড়ীর ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতর ছিল। সন্ধ্যার পর স্ত্রী বাড়ি ফিরে এসে দেখতে পায় ঘরের দরজা বন্ধ। স্বামীকে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে গ্রামবাসীকে খবর দেয়। গ্রামবাসী এসে ঘরের ভেতর শমসের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ আজ দুপুরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলার মর্গে পাঠায়। গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম কবির জানান, শমসের কিছুটা পাগল ধরনের ছিল। এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা দিলওয়ান হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ