• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ সম্পন্ন

IBBL Picদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প’র (আরডিএস) কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের প্রশিক্ষণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।
দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. শহিদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি তত্ব বিভাগের অধ্যাপক টিএমটি ইকবাল। পল্লী উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন রংপুর জোনাল অফিসের সিনিয়র অফিসার মো. ফখরুল কাদির, কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের মধ্যে বক্তব্য রাখেন মোসাঃ বেহুলা বেগম, মোসাঃ মিরা পারভীন, মোসাঃ শাহানাজ বেগম, মোসাঃ লাভলী বেগম, মোসাঃ ফরিদা পারভীন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের পরিচিতি তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখা প্রধান মোহাঃ শাহজাহান। অনুষ্ঠান উপস্থাপনা করেন পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. আশরাফুল আলম ও সহকারী প্রকল্প কর্মকর্তা মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচী শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি শ্রেষ্ঠ কেন্দ্র লিডার ও সহকারী কেন্দ্র লিডারদের হাতে পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ