নীলফামারী প্রতি
নিধি: ঢাকায় আন্দোলনরত নার্সদের ওপর পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানব বন্ধন করেছে নীলফামারী নাসিং ইনিস্টিটিউটের ছাত্রীরা। ‘রক্ত নিলে রক্ত নে, ব্যাচ ভিত্তিক নিয়োগ দে।’ মানব বন্ধনে তারা এ শ্লোগানে বিক্ষোভ প্রদর্শন করে। বৃহস্পতিবার ক্লাস বর্জন ও কর্মবিরতি পালনের পর নীলফামারী আধুনিক সদর হাসপাতাল চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিকেল ৩টার দিকে তারা জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে মিলিত হয় তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নীলফামারী নাসিং ইনিস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্রী রেহেনা পারভীন, নাইমা লামী, দ্বিতীয় বর্ষের ছাত্রী শম্পা আক্তার, মাহমুদা আক্তার প্রমুখ। বক্তারা ব্যাচ ভিক্তিক নার্স নিয়োগের দাবী, ঢাকায় আন্দোলনরত নার্সদের ওপর পুলিশি হামলা, লাঠিচার্জ, লাঞ্চিতের প্রতিবাদ জানায়। তাদের এ সকল দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোল কর্মসূচী অব্যাহত থাকবে। এ সময়ে ক্লাশ বর্জন ও কর্মবিরতি পালন করা হবে।
নীলফামারীতে অগ্নিকান্ডে একটি পরিবার সর্বশান্ত
নীলফামারীতে এক অগ্নিকান্ডে একটি পরিবার সর্বশান্ত হয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে জেলার ডিমলা উপজেলায় বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়া গ্রামের দরিদ্র কৃষক আহাদ আলীর বসতভিটায়। জানা যায়, আজ বৃহস্পতিবার দুপুরে ওই কৃষকের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহুর্তে পুরো বাড়ীতে ছড়িয়ে পড়ে। এ অগ্নিকান্ডে ওই পরিবারের বাড়ীর সকল আসবাবপত্র, ধান, পাট, ভুট্টা ও নগদ ৫ হাজার টাকা সহ সবকিছু আগুনে পুড়ে যায়। পরে প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ক্ষতির পরিবার প্রায় দেড় লাখ টাকা। বর্তমান পরিবারটি অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।