• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মৃত্যুটাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলো- উপজেলার বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলামের কন্যাসন্তান মরিয়ম (৪), মোতালেব হোসেনের দুই কন্যা সাদিয়া (৪) ও আফিয়া (০৩)। নিহতরা চাচাতো বোন।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার বিলচাপড়া গ্রামের রফিকুল ইসলাম ও তার ছোট ভাই মোতালেবের তিন শিশু বাড়ির পাশের নতুন খননকৃত পুকুরের পাশে খেলা করছিল। এ সময় আফিয়া ওই পুকুরে পড়ে গেলে মরিয়ম ও সাদিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামলে তিনজনই ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল জানান, হাসপাতালে আনার আগেই পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ