• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইউপি নির্বাচনে ভোট দিতে পারবে অধুনালুপ্ত ছিটমহলবাসী

নির্বাচনজাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীর অধুনালুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার অধিবাসীরা মূল ভূ-খন্ডে যুক্ত হওয়ার প্রায় ১ বছর পরে তাদের ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করার কাজ শুরু হচ্ছে। এ নিয়ে দীর্ঘ হতাশা চিরতরে থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে দু-একদিনের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বিলুপ্ত ছিটমহলের অধিবাসীদের ভোটার তালিকায় আনার চিঠি দেওয়া হবে বলে জানা গেছে। ফলে ওই এলাকার অধিবাসীরা ফিরে পাচ্ছে তাদের পুর্নাঙ্গ নাগরিক অধিকার। প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে গোটা দাসিয়ারছড়ায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা প্রথম ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন।
গত ২০১৫ সালের ১লা আগস্টে বাংলাদেশের মানচিত্রে ভারতীয় ১১১ ছিটমহল নতুন ভাবে যোগ হয় । ফলে ২০১৫ সালের ৬ থেকে ১৬ জুলাই দু’দেশের যৌথ গনণায় মোট জনসংখ্যা ৩৭ হাজার ৫৩৫ জনের মধ্যে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৬ হাজার ৮ শত ৮৯ জন লোকের বসবাস রয়েছে।
দাসিয়ারছড়ার আনিচুর রহমান .আনোয়ার, আশরাফুলহক, আয়শা আক্তার, মকবুল হোসেন, শাহাজাহান,  মালেক, করিম, রতিকান্ত, জুলহাজ জানান, আমরা শুনেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হচ্ছ ঈদুল ফিতরের পরে। এটা খুশির সংবাদ। ৬৮ বছর ভোটদানে বঞ্চিত ছিলাম। এখন এদেশের নাগরিকত্বসহ ভোট দেয়ার অধিকার পাচ্ছি এর চেয়ে আনন্দ কি থাকতে পারে। এখন আর আমাদের মাঝে কোন হতাশা কাজ করে না। কারন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে বা অংশ নিতে পারবো।
গত ১১ এপ্রিল নির্বাচন কমিশন দাসিয়ারছড়ার অধিবাসীদের নামের তালিকার গেজেট প্রকাশ করে। এর পুর্বে ভোটার এলাকা পুনর্বিন্যাস করে ফুলবাড়ী সদর, কাশিপুর ও ভাঙ্গামোড় ইউনিয়নের অধিনে অন্তর্ভুক্ত করে বিলুপ্ত দাসিয়ারছড়ার অধিবাসীদের নাগরিকত্ব দেয়ার জন্য ভোটার তালিকায় আনার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, অধুনালুপ্ত ছিটমহলের নাগরিকের ভোটার তালিকা করার জন্য প্রাথমিক কাজ গুলো করে রেখেছি। নির্বাচন কমিশন যে মুহুর্তে নির্দ্দেশনা দিবেন সেমুহুর্তে ভোটার তালিকার কাজ শুরু করবো।
কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন জানান, বিলুপ্ত ছিটের বাসিন্দাগণ কে কে কোন ইউনিয়নে সংযুক্ত হচ্ছেন তা তালিকা করে ইতোমধ্যেই নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ