• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

মোটরসাইকেলে ৩ জন ওঠা নিষেধ

motor20160606112931সিসি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এখন থেকে আর এক মোটরসাইকেলে তিনজন ওঠা যাবে না। সোমবার দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ওই নির্দেশনার কথা জানান। দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে খুনের পর মোটরসাইকেলে পালানোর ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত এলো।
তিনি বলেন, ` মোটরসাইকেলে আর যেন তিনজন চলাফেরা করতে না পারে তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। তিনজন চলতে দেখলে বাধা দেয়া হবে, লাইসেন্স চেক করা হবে।`
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দিতেই জঙ্গিরা এই ধরনের হত্যাকাণ্ড চালাচ্ছে। পুলিশ কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি আমরা দেখব।
উল্লেখ্য, রোববার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রকাশ্যে ছুরিকাঘাত ও গুলি করে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে খুন করে দুর্বৃত্তরা। মিতুকে খুনের পর হত্যাকারী তিনজন মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগ করে। সিসিটিভি ফুটেজে তাদের পালাতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ