সিসি নিউজ: নীলফামারীর সৈয়দুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর জিআরপি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে ছেড়ে আসা রুপসা আন্তঃনগর ট্রেনটি সৈয়দপুরের দক্ষিণ বানিয়াপাড়া এলাকা অতিক্রম করছিলো। এ সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে সে মারা যায়। এ সময় তার মাথা তেতলিয়ে যায়। নিহতের পড়নে ছিল সাদা চেক লুঙ্গি ও হাফ হাতা শার্ট। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সৈয়দপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন।