• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বৈঠকের কথা স্বীকার করেছেন আসলাম

ডিএমপিসিসি ডেস্ক: ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন. সাফাদির সঙ্গে বৈঠকের কথা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী স্বীকার করেছেন বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, ‘জিজ্ঞাসাবাদে সাফাদির সঙ্গে বৈঠকসহ অনেক তথ্যই দিয়েছেন আসলাম। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা যাচ্ছে না।’
তিনি বলেন, ‘সাফাদির সঙ্গে বৈঠক হয়েছে মর্মে জিজ্ঞাসাবাদে আসলাম চৌধুরী আমাদের জানিয়েছেন। ভারতে মোসাদের কার কার সঙ্গে বৈঠক হয়েছে, কারা তাকে ওখানে যেতে উৎসাহিত করেছেন। কাদের সহযোগিতায় তিনি ওই বৈঠকে গিয়েছেন। সব আমাদের জানিয়েছেন তিনি।’
আসলাম চৌধুরীকে উৎসাহদাতা ও তথ্যদাতাদের গ্রেফতার করা হবে কি না জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘প্রাপ্ত তথ্য যাচাই বাছাই চলছে। সত্যতা নিশ্চিত হওয়ার পর এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ