• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গুলিস্তানে সংঘর্ষ: পুলিশের উপর হামলার মামলায় ১৯০ জন কারাগারে

হামলাসিসি নিউজ: রাজধানীর গুলিস্তানে হকার্স ও ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ১৯০ জনকে কারাগারে পাঠিয়েছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
শুক্রবার সন্ধ্যায় পল্টন থানায় দায়ের করা এক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। পরে সিএমএম কোর্টের বিচারক খোরশেদ আলম তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে শুক্রবার দুপুরে গুলিস্তানে হকারদের ফুটপাথ থেকে তুলে দিতে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখানে অবস্থান নিলে তারা পুলিশের উপর হামলা চালায়। ইটের আঘাতে মতিঝিল বিভাগের ডিসি আনোয়ার হোসেন আহত হলে আত্মরক্ষায় ব্যবসায়ীদের উপর চড়াও হয় পুলিশ।
সেখান থেকে ১৯০ জনকে আটক করে পল্টন থানায় এনে পুলিশের উপরে হামলার মামলা দেয়া হয়। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এঘটনার পর থেকে ঢাকা ট্রেড সেন্টার সাময়িকভাবে বন্ধ রয়েছে। মার্কেটটিতে প্রবেশের প্রতিটি গেটে পুলিশ সদস্যরা অবস্থান করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ