• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

মিতু হত্যা: মানববন্ধন থেকে ছুরিসহ রিকশাচালক আটক

14চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রতিবাদে মানববন্ধন চলার সময় দুটি ছোরাসহ ইব্রাহিম নামে এক রিকশাচালককে আটক করেছে পুলিশ।

তিনি বলেন, প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চলার সময় ইব্রাহিম সড়কের উল্টো দিকে রিকশা নিয়ে একাধিকবার ‍ঘুরাফেরা করায় সন্দেহজনক হিসেবে টহল পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। চ্যালেঞ্জের পর ইব্রাহিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে সঙ্গে সঙ্গে আটক করে। পরে রিকশা সার্চ করে একটি ব্যাগে থাকা দুটি ছোরা উদ্ধার করা হয়। টাঙ্গাইলের বাসিন্দা ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি জসিম।

গত রবিবার সকালে চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ে বাবুলের স্ত্রী মিতুকে ছুরি মেরে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। সম্প্রতি পদোন্নতি পেয়ে এসপি হিসেবে ঢাকার পুলিশ সদরদপ্তরে আসা বাবুল আক্তার গত দুই বছর চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় জঙ্গি দমন অভিযানে দক্ষতার জন্য প্রশংসিত হন।

ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দিলেও দুই শিশু সন্তানকে নিয়ে চট্টগ্রামে ছিলেন তার স্ত্রী। ওই দিন সকালে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গেলে আক্রান্ত হন মিতু। তাকে হত্যার পর তিন জনকে মটরসাইকেলে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরার ফুটেজে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বুধবার হাটহাজারী থেকে আবু নসুর গুন্নু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো খুনিদের শনাক্ত করা যায়নি, নসুর ছাড়া আর কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

বর্তমানে ঢাকায় পুলিশ সদর দপ্তরে দায়িত্বরত বাবুল পাঁচলাইশ থানায় যে মামলা করেছেন, তাতে অজ্ঞাত পরিচয়ের কয়েকজনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ