• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

শরীরী চাহিদা থাকলে তা পূরণ করব

শ্রীলেখা মিত্র .বিনোদন ডেস্ক :  কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আবেদনময়ী অভিনেত্রীর পাশাপাশি কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারক হিসেবেও রয়েছে তার জনপ্রিয়তা। অভিনয় আর শরীরী সৌন্দর্যে দুই বাংলাতে রয়েছে তার গ্রহণযোগ্যতা।
শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যা সন্তান। দীর্ঘ দিনের সংসার জীবনের পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেত্রী তার বিয়ে ও প্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন। শ্রীলেখা বলেন, ‘বিয়ে বা লিভ টুগেদার কোনোটাই আমি করব না। একা থেকে এই স্পেসটা উপভোগ করতে শুরু করেছি। যেখানে আমিই আমার বস। আসলে আমার মোমেন্টারি ভালো লাগাটা হতে পারে। আর ভালো লাগলে যা যা হয়, সবই হতে পারে।’
তিনি আরো বলেন, ‘আমার পাশে হয়তো চার-পাঁচজন পুরুষ বন্ধুকে দেখছেন। কিন্তু সত্যিই আমার কেউ নেই। তবে এ জন্য কোনো হা-হুতাশও নেই। আমার খিদে পেলে খাব,  ঘুম পেলে ঘুমাব, শরীরী চাহিদা থাকলে তা পূরণ করব। তার জন্য প্রেম করতে হবে, এর কোন মানে নেই। এ জন্য আকর্ষণ বা ভালো লাগাই যথেষ্ট। তবে এতে দুজনের সায় থাকতে হবে।’
মেয়েকে নিয়ে তার একার সংসার ঠিকঠাক মতো চললেও মনের গভীরে যেন এক শূন্যতা রয়েই গেছে। তার বক্তব্য মূলত সে কথাই বলছে। শ্রীলেখা বলেন, ‘সত্যি বলতে আমার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে। তারা ব্র্যান্ড শ্রীলেখাকে পছন্দ করে। কিন্তু মানুষ শ্রীলেখাকে ক’জন জানতে চায়? কিংবা তার চোখের কোণের কালিটা কজন দেখতে পায়?’  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ