সিসি নিউজ: দেশব্যাপী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিন গোপন বৈঠকের সময় নীলফামারীর সৈয়দপুরে শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, ওই ইউনিয়নের আল হুদা স্কুলের পাশের একটি বাঁশঝাড়ে জামায়াত-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় ৩ শিবির কর্মীকে আটক করে পুলিশ। এরা হলেন চওড়া গ্রামের কিসামত ডাঙ্গী উত্তর তেলীপাড়ার লুৎফর রহমানের পুত্র হাবিবুর রহমান (২৬), নীলফামারী সদরের পূর্ব চাপড়া ডারার পাড়ের আব্দুর রাজ্জাকের পুত্র মোক্তারুল ইসলাম (৩০) ও সুকানপুরের আবু বক্কর সিদ্দিকের পুত্র আব্দুল খালেক (২২)।
আটক ওই ৩ শিবিরকর্মীকে আদালতে পাঠানো হয়েছে বলে সিসি নিউজকে নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।