সিসি নিউজ: গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ১২টি চোরাই বাইসাইকেলসহ জিয়ারুল (৩৮) নামে এক ব্যাক্তিকে আটক করেছে সৈয়দপুরে থানা পুলিশ। আটক জিয়ারুলের বাড়ী সৈয়দপুর পৌর এলাকার পূর্ব পাটোয়ারী পাড়ায়।
পুলিশ সূত্র মতে, দীর্ঘদিন থেকে জিয়ারুলের নেতৃত্বে সাইকেল চোরের একটি সিন্ডিকেট সৈয়দপুরসহ আশেপাশের এলাকায় সাইকেল চুরি করতো। আর এমন অভিযোগের প্রেক্ষিতে সৈয়দপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র ও গোলাহাট পুলিশ ফাঁড়ির এটিএসআই তোফায়েল আহমেদ গভীর রাতে নিজ বাড়ী থেকে জিয়ারুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে তার শোয়ার ঘর থেকে ১২টি চোরাই বাইসাইকেল আটক উদ্ধার করে।
এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।