• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলাবদ্ধতার চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যক্রম ব্যাহত

pic (1)শরীফুল ইসলাম, চাঁদপুর: জলাবদ্ধতার শিকার জেলা প্রাথমিক শিক্ষা অফিস। চাঁদপুরে  যে প্রতিষ্ঠানটি থেকে জেলার বিভিন্ন স্থানে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়, এখস সেই প্রতিষ্ঠানটিই জলাবদ্ধতার শিকার হয়ে দুর্ভোগ পহাচ্ছেন কর্মকর্তারা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পুরো সামনের চত্বরে হাঁটু পরিমাণ পানি জমে আছে। চলাচল করার জন্য আপতত কাঠের টেবিল রেখে যাতায়াত করছেন অফিসরে লোকজন। পার্শ্ববর্তী পুকুর গুলো ময়লা আবর্জনায় ভরাট হওয়ায় সামন্য বৃষ্টি হলেই এখন অফিসের সামনে জলাবদ্ধতা স্থায়ী ভাবে রূপ নেয়। সেখানকার পরিবেশ এতাটাই নোংরা কোন লোকজন ময়লা আবর্জনার দুগন্ধে সেখানে দাড়াতে পারে না।
শিক্ষা অফিসের কর্মকর্তারা জানান, প্রতিবছর জলাবদ্ধতার কারনে আমাদের কষ্ট ভোগ করতে হয়। সামনে পুকুরগুলো ময়লা-আবর্জনায় ভরাট হওয়ার কারনে বৃষ্টির পানি আটকে থাকে। কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জলাবদ্ধতা আরো বেড়ে গেছে। এতে করে অফিসে আসা বিভিন্ন উপজেলার শিক্ষিকাসহ শিক্ষকরা ভেতরে যেতে পারছে না।
এ ছাড়া সামনে একটি পুকুর ছিলো সেখানে পরিস্কার পরিচ্ছন্ন ভাবে ক’জন ব্যবসায়ী মাগুর মাছ চাষ করতো। কিন্তু বিগত কিছু দিনের মধ্যে সেখানে ডাবের খোশা সহ বিভিন্ন আবর্জনা ফেলে পুকুরটি ভরাট করে ফেলে সেখানকার লোকজন। যার ফলে পুরো শিক্ষা অফিসের সামনের পরিবেশটি নষ্ট হয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে যদি এর কোনো ব্যবস্থা না নেয়া হয় তাহলে জেলা শিক্ষা অফিসের সুন্দর্য অক্ষুন্ন থাকবে না বলে মনে করেন শহরবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ