• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে পুলিশ-জুয়াড়ি সংঘর্ষ : নিহত ১

নিহতরংপুর: রংপুরে পুলিশ-জুয়াড়ি সংঘর্ষে রাজু মিয়া (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিতে নগরীর তাজহাট এরশাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু নগরীর ৩২নং ওয়ার্ডের মীরগঞ্জ দোলাপাড়া এলাকার মৃত ইয়ার উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিন ওই এলাকায় জুয়ার আসর বসানো হতো। রাজু জুয়াড়িদের সুদের উপর টাকা ধার দিতেন এবং জুয়াড়িদের বিভিন্ন জিনিসপত্র বন্ধক নিতেন। প্রতিদিনের মতো শনিবার ওই এলাকায় জুয়ার আসর চলছিল-এমন সংবাদ পেয়ে মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জুয়াড়ুদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। পরে পুলিশ লাঠিচার্জ করলে রাজু মিয়ার মৃত্যু হয়।
৩২নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম বলেন, রাজু মারা যাবার বিষয়টি শুনেছি। তবে কীভাবে মারা গেছেন, তা জানি না।
এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, রাজু মারা যাওয়ার বিষয়টি দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ