দিনাজপুর প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখার উদ্যোগে “রমজান ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার (১১ জুন) বিকেলে স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মো. শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. মোছাদ্দেক হুসেন। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নুরজাহান কামিল মাদ্ররাসার অ্যধক্ষ মাওঃ আ স ম আব্দুল মুঈদ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখা প্রধান মো. শাহজাহান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের ম্যানেজার অপারেশন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. জহিরুল ইসলাম। সভাপতির বক্তব্যে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শহীদুল্লাহ বলেন, ইসলামী ব্যাংক শুধু ব্যবসা করে না। ইসলামী ব্যাংক মানবিং ব্যাংকিংও করে। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে অসংখ্য মানুষকে স্বাবলম্বি করে গড়ে তুলেছে। বিশেষ করে অনেক নারীকে স্বাবলম্বি করেছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক সুদমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে সমাজে অবহেলিত ও বঞ্চিত মানুষের সেবা করে যাচ্ছে।
এর আগে প্রধান অতিথি মো. শহীদুল্লাহ ইসলামী ব্যাংক প্রাঙ্গণে ফরেন রেমিটেন্স গ্রাহক ও সুবিধাভোগিদের সম্মানে আয়োজিত অপর এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি জানান, দেশে যে পরিমাণ রেমিটেন্স বাইরে থেকে আসে তার ৭০ ভাগ ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। তিনি ফরেন রেমিটেন্স গ্রাহকদের ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে অর্থ পেরণের আহবান জানান।