• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাক-নসিমন সংঘর্ষে ৪ নারী শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনাকুষ্টিয়া: কুষ্টিয়ার বটতৈলে ট্রাক-নসিমনের সংঘর্ষে চার নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ শ্রমিক আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সোমবার ভোর পৌনে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইবি থানার লক্ষ্মীপুর থেকে নসিমনযোগে ৭ জন নারী শ্রমিক কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের সামনে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক নসিমনটিতে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত বাকি ৩ শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক।
তবে এ সংবাদ লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ