• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ঝিনাইদহে নিহত পুরোহিতের বাড়িতে ন্যাপ নেতৃবৃন্দ

Jhenaidah Pic-13.06ঝিনাইদহ প্রতিনিধি: ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য সোমবার ঝিনাইদহ সদর উপজেলার কোরাতিপাড়া গ্রামে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে যান। তিনি পুরোহিতের পরিবারবর্গকে শান্তনা দিয়ে সমবেদনা জ্ঞাপন করেন।
এ সময় মুক্তিযুদ্ধ যাদুঘর এর ট্রাষ্ট্রি তারেক আলী, ন্যাপ নেতা হাফিজ ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, ন্যাপ নেতা আনোয়ারুল ইসলাম, লুৎফর রহমান মনোজ, আবু বকরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য বলেন, দেশ ব্যাপী সন্ত্রাস ও জঙ্গীবাদের উত্থান ঐক্যবদ্ধ ও সামাজিক ভাবে প্রতিহত করতে হবে। তিনি বলেন দেশে গনতান্ত্রিক ধারা বজায় রাখতে জামায়াত শিবিরসহ প্রতিক্রিয়াশীল গোষ্ঠির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ন্যাপ সভাপতি পংকজ ভট্টাচার্য পুরোহিত হত্যা ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবী করে দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলেন।
উল্লেখ্য, গত ৭ জুন মঙ্গলবার সকালে বাড়ি থেকে নলডাঙ্গা সিদ্বেশ্বরী মন্দিরে পুজা দিতে যাওয়ার সময় মহিষা ভাগাড় বিলে নিয়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে নৃসংশভাবে হত্যা করে। উল্লেখ্য গত মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় বিলে আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দকে (৭০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। আনন্দ গোপাল সদর উপজেলার কোরতিপাড়া গ্রামের মৃত সত্য গোপালের ছেলে।
এ হত্যাকান্ডের পর আইএস এর নামে দায় স্বীকার করা হয়। ঘটনার পর দিন ভারতীয় দুতাবাসির দুই কর্মকর্তা নিহতর বাড়িতে আসেন। এ ছাড়া সরকারের প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের প্রতিনিধি দল নিহতর পরিবারকে সমবেদনা জানাতে কোরাতিপাড়া গ্রাম পরিদর্শন করেন।
তাছাড়া ১৪.০৬.২০১৬ ইং মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রী মোঃ নাসিম ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিহত পুরোহিতের বাড়িতে আসবেন। সেখানে তারা এক শান্তি সমাবেশে যোগদান করবেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ