• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কোরআন পোড়ানোর অভিযোগে যুবককে গণধোলাই

220536_1চাঁদপুর: মায়ের হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিয়ে আগুণে পুড়িয়ে দেওয়ার অভিযোগে সোমবার এক যুবককে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী।

সোমবার (১৩ জুন) দুপুরে সোহাগকে গণধোলাই দেয় গ্রামবাসী। এর আগে বৃহস্পতিবার (৯ জুন)চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. আ. হান্নানের ছেলে সোহাগের বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ উঠে।

ঘটনার দিন সন্ধ্যায় আবু জাফর সোহাগ (৩৫) মায়ের সঙ্গে বিতর্কে জড়ানোর এক পর্যায়ে মায়ের হাত থেকে কোরআন শরীফ কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ তোলেন।

স্থানীয় মুদি দোকানদার জসীম উদ্দিন বলেন, সোমবার যোহরের নামাযের পর এলাকার সব মসজিদ থেকে সোহাগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মিছিলের পর সোহাগকে খুঁজে এনে গণধোলাই দিয়েছেন মুসল্লীরা।

পিটুনি খাওয়া যুবকের চাচা ইউপি সদস্য মো. দুলাল হোসেন কুরআন পুড়িয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরণের জঘন্য কাজে আমরা মর্মাহত। গ্রাম বাসীদের নিয়ে তার বিচার করা হবে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জমাদ্দার বাড়ীর শাহ আলম (৫০) ও সিরাজুল ইসলাম (৬০)। তাঁরা ঘটনার বিবরণে বলেন, সোহাগের মায়ের চিৎকারের পর আমরা এসে কুরআন শরীফের আগুন জ্বলতে দেখেছি। সোহাগ মা-বাবার অবাধ্য ছেলে। সব সময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে। মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ