সিসি নিউজ: নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি হাটে সরকারী নিয়ম নীতি উপেক্ষা করে ইউনিয়ন তহশীলদারের সহযোগীতায় আধাপাকাঁ দোকান ঘড় নির্মান করার অভিযোগ উঠেছে।
সূত্র মতে, জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আসম ফজলে-উল-হাসানের অনুমতি নিয়ে এবং তার সহযোগীতায় ডুগডুগি হাটে যে যার মতো করে আধা পাকাঁ দোকান ঘড় নির্মান করছে। ৯৬ শতাংশ জমিনের উপর প্রতিষ্ঠিত ডুগডুগি হাটে ছোটবড় মিলে শতাধিক দোকান ঘড় রয়েছে। এর মধ্যে ১৫টি দোকান রয়েছে আধাপাকাঁ। আরো কয়েকটি দোকান আধাপাকা করার প্রক্রিয়া শুরু করেছে দোকানের মালিকগন। এলাকাবাসীর অভিযোগ, হাট সংলগ্ন তহশীল অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আসম ফজলে-উল-হাসানের অনুমতি নিয়ে দোকানদারগন তাদের নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তহশীলদার তার অনুমতির কথা অস্বীকার করে বলেন, পাকা দোকান ঘর নির্মানের বিষয়ে তারা আমার সাথে কোন কথা বলেননি। তবে বিষয়টি আমি উর্দ্ধতন কতৃপক্ষকে জানিয়েছি। এ ব্যাপারে নির্মানাধীন একটি দোকানের মালিক আফজাল হোসেন জানান, দোকানের নিরাপত্তার জন্য পাকাঁ করেছি। আমি ছাড়াও তো আরো অনেকেই দোকান পাকা করেছে।