• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব নিলেন নাজমা খাতুনের

Nazma Chairman-Jhenaidahঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরের মহিলা ভাইস চেয়ারম্যান ও আন্তর্জাতিক নারী সম্মাননা পদক প্রাপ্ত নারী নেত্রী মোছা নাজমা খাতুন কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। ২৫ মে সমাজ সেবায় অবদান রাখা এই নারী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন করেন। তাকে মন্ত্রানালয় থেকে ক্ষমতা দেওয়া হয় ১২ জুন।
উল্লেখ্য, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান একাধিক মামলার পলাতক আসামী মুহাম্মদ তাজুল ইসলামকে সাময়িক ভাবে বরখাস্ত করে চিঠি দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার।
গত ১৯ মে তারিখে পাঠানো এক প্রজ্ঞাপনে তাকে সায়িকভাবে বরখাস্ত করার আদেশ জারী করেন। প্রজ্ঞাপনে বলা হয় কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ তাজুল ইসলামের নামে দায়েরকৃত ৩টি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়। আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি মর্মে সরকার মনে করে।
এদিকে কোটচাঁদপুরের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা নাজমা খাতুনকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় এলাকার মানুষ অভিনন্দন জানিয়েছেন। প্রতিদিন দুর দুরান্ত থেকে তার বাড়িতে সাধরণ মানুষ ছুৃটে আসছেন সৌজন্য সাক্ষাতের জন্য।
তবে নাজমা খাতুন মানুষের কষ্ট করার সে সুযোগ না দিয়ে তিনি নিজেই গ্রাম থেকে গ্রামান্তরে বেড়াচ্ছেন। সুবিধা বঞ্চিত মানুষ তাকে কাছে পেয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন। এদিকে উপজেলা পরিষদের কর্মচারীরা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ