• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ভোগান্তিতে যাত্রীরা: ‘চালকেরা গাড়ি চালাবেন না’

বাস ধর্মঘটসিসি নিউজ: ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চালকেরা গাড়ি চালাবেন না। সরকারের গেজেট অনুযায়ী কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র, বেতন-ভাতা ও খোরাকি বৃদ্ধির দাবিতে বুধবার দুপুরে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা মোটর শ্রমিক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়।
পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়। এতে ঐক্য পরিষদের আহ্বায়ক ও দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী লিখিত বক্তব্য পাঠ করেন।
এদিকে আট দিন ধরে ঢাকার সঙ্গে ওই তিন জেলার বাস বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এতে যাত্রীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। অনেকে বিকল্প গাড়িতে রংপুরে গিয়ে ঢাকার গাড়ি ধরছেন। আবার ঢাকা থেকে রংপুরে নেমে অন্য গাড়িতে ফিরছেন এই তিন জেলার যাত্রীরা। এতে যাত্রীদের ভাড়া ও সময় দুটোই বেশি লাগছে। তিন জেলা থেকে প্রতিদিন প্রায় পাঁচ শ গাড়ি দিন-রাতে ঢাকায় যাতায়াত করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, তাঁদের দাবি লিখিতভাবে বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, যুগ্ম শ্রম পরিচালক, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। হানিফ এন্টারপ্রাইজের দুই চালক মো. জিন্নাহ ও আমজাদ হোসেনকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়। ফলে ৭ জুন থেকে পঞ্চগড়ের চালকেরা স্বেচ্ছায় গাড়ি চালানো বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হানিফ এন্টারপ্রাইজের মালিক কফিলউদ্দিন ৮ জুন থেকে হানিফ, নাবিল, শ্যামলী, ডিপজল, বাবলু, কেয়াসহ ঢাকা-দিনাজপুর-ঠাকুরগাঁও ও পঞ্চগড়গামী সব কোচ বন্ধ করে দেন। এ ছাড়া চেকিংয়ের নামে চালক, সুপারভাইজার ও হেলপারদের হয়রানি করা হয়। বাধ্যতামূলকভাবে হানিফ এন্টারপ্রাইজের ‘অভি হোটেলে’ যাত্রাবিরতি দিতে হয়। অন্য হোটেলে যাত্রাবিরতি দিলে চাকরিচ্যুত করা হয়। একটি গাড়ি ঢাকা থেকে এসে আবার ফিরতে হয়। শ্রমিকেরা ৩০ মিনিটও বিশ্রাম নিতে পারে না। এতে দুর্ঘটনারও আশঙ্কা থাকে।
সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রেণু মিয়া, দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক, ঠাকুরগাঁও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দানেশ আলী, সহসভাপতি সাইফুর রাজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল বলেন, ‘সামনে ঈদ। এ সময় ঢাকার বাস চলাচল বন্ধ থাকা কোনোভাবেই ঠিক নয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে ঢাকার সঙ্গে দ্রুত বাস চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ