• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিরিয়ায় সংঘর্ষে নিহত ৭০

221170_1আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার আলেপ্পো প্রদেশে সরকারপন্থী বাহিনী, জিহাদি ও বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৭০জন প্রাণ হারিয়েছে। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে এসব লোক নিহত হয়। খবর আল-আরাবিয়ার।

মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা বুধবার জানায়, সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলার সুবাদে সরকারপন্থী যোদ্ধারা আলেপ্পো নগরীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জয়তান ও খালাসা গ্রাম পুনঃদখল করে নিতে সক্ষম হয়।

বিদ্রোহীদের কাছে এ দু’টি গ্রামের নিয়ন্ত্রণ হারানোর কয়েক ঘণ্টা পর সরকারি বাহিনীর গ্রাম দু’টির পুন:নিয়ন্ত্রণ নেয়।

এদিকে ফ্রান্স ও জার্মানির সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে সরকারবিরোধীদের সহায়তা করছে বলে সিরীয় সরকারে অভিযোগ প্রত্যাখ্যান করেছে জার্মানি। দেশটির রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে বলা হয়, কোবানি নামে পরিচিত আইন আল- আরব ওমানজিব শহরে ফরাসি ও জার্মান সেনাদের উপস্থিতির কড়া প্রতিবাদ জানিয়েছে আসাদ সরকার।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার এ অভিযোগ অসত্য বলে প্রত্যাখ্যান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ