• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নকল বিড়ি তৈরির অপরাধে ২ জনের কারাদন্ড

Jhenaidah Photoঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নকল বিড়ি তৈরির অপরাধে আসলাম হোসেন (২৬) ও আকিদুল ইসলাম (২৫) নামের ২ ব্যক্তির বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা ভ্রাম্যমাণ আদালতে এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে আসলাম হোসেন ও একই গ্রামের নুরুন্নবীর ছেলে আকিদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মানোয়ার হোসেন মোল্লা ও ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি টিম উপজেলার দেবরাজপুর গ্রামে অভিযান চালায়। সে সময় ৬০ কোটি বিড়ি তৈরির উপকরণ ও ৫ লক্ষাধিক টাকার নকল ব্যান্ডরোলসহ আসলাম হোসেন ও আকিদুল ইসলাম নামের দুই জনকে আটক করা হয়।
এ ঘটনায় আদালত বসিয়ে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আসলাম হোসেকে ৬ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং আকিদুলকে ২ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়। পরে উদ্ধারকৃত নকল বিড়ির উপকরণ পুড়িয়ে ধ্বংস করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, ভেজাল ও নকলবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে। কালীগঞ্জ উপজেলা থেকে সকল প্রকার নকল ও ভেজাল পণ্য তৈরি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্ধ করে দেয়া হবে এবং এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ