• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে ছাত্রলীগের তালা

বেগম রোকেয়ারংপুর: ছাত্রলীগকে নিয়ে উপাচার্যের বিরূপ মন্তব্যের প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছে ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবার দপুর ৩ টার দিকে ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রশাসনিক ভবন থেকে সকল কর্মকর্তা-কর্মচারীকে বেড় করে দিয়ে তালা লাগিয়ে দেয়।
সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ক্যাম্পাসে দলীয় পোস্টার লাগায় ছাত্রশিবির। ছাত্রলীগ এঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দূর্বলতাকে দায়ী করে গত বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ করে।
এছাড়া সম্প্রতি সাড়াদেশে বেড়ে যাওয়ায় গুপ্ত হত্যার প্রতিবাদে আজ দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন করে ছাত্রলীগ। মানববন্ধন শেষে ছাত্রলীগ নেতারা উপাচার্যের সাথে দেখা করতে তাঁর বাসভবনে যান। পরে ফিরে এসে প্রশাসনিক ভবনে তালা লাগায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী রাজ অভিযোগ করেন, মানববন্ধন শেষে আমারা উপাচার্যের সাথে দেখা করতে গেলে তিনি বলেন ছাত্রলীগ বেকার, ফালতু ও বেয়াদবদের সংগঠন। এরই প্রতিবাদে আমরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি। তিনি যতক্ষণ পর্যন্ত ক্ষমা চাইবেন না ততক্ষণ পর্যন্ত এই তালা খুলে দেয়া হবেনা।

জানতে চাইলে ছাত্রলীগের করা এমন অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন বেরোবি উপাচার্য ড. নূর-উন-নবী। তিনি বলেন, ছাত্রলীগ নেতারা জোড় করে আমার বাসায় প্রবেশ করে আমার সাথে অসৌজন্য আচরণ করেছে। তারাই নিজেদেরকে বেকার ও অবিভাবকহীন বলেছে।

এদিকে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বেরোবি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এরশাদ আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ