• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরগঞ্জে জমি সংক্রান্তের জের ধরে কৃষকের পা কর্তন

পীরগঞ্জপীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: পীরগঞ্জে এক কৃষকের পা কর্তনের ঘটনা ঘটেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার বেলা আনুমানিক ৩ টায় গবর্ধানপুর গ্রামের কৃষক খাজা মিয়ার শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। আশংকাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কৃষক খাজা মিয়া বলেন, বাড়ির ভিটা লিখে চায় রনজু মিয়া ও শফিকুল ইসলাম। এতে রাজী হইনি। তাই ক্ষিপ্ত হয়ে ওরা আমার বিরোদ্ধে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয়। ঘটনার সময় তিনি বাড়ির পাশেই একখন্ড জমিতে আমন ধানের বীজতলায় বীজধান বপন করছিলেন। এ সময় পুর্ব পরিকল্পনা মাফিক রনজু ও শফিকুেলর লেলিয়ে দেয়া সন্ত্রাসী বাহিনীর সদস্য সাজাহান শরিফুল ও আজিজুল ইসলাম তার উপর হামলা চালায়। তাকে মারধরের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে উলে¬খিত ৩ সন্ত্রাসী হাটুর নীচ পর্যন্ত কৃষক খাজার বাম পা’ শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কৃষকের পা শরীর থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি করেছে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম বলেন,পা কর্তনের বিষয়টি শুনেছি, তবে এখনও কোন অভিযোগ পাইনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ