• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফুলবাড়ীতে পুলিশের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধ

বন্দুকফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে ডাকাত দলের সদস্য সাইফুল ইসলাম (৫০) গুলিবিদ্ধ হয়েছেন। এসময় ডাকাতের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১টা থেকে ২টার মধ্যে ফুলবাড়ী জাঙ্গালপুর ব্রিজ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ডাকাত সাইফুল ইসলাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফুলবাড়ী উপজেলার ৩ নং কাজীহাল ইউনিয়নের আদমপুর গ্রামের মৃত করিম উদ্দীনের ছেলে। তার নামে দেশের বিভিন্ন থানায় ৮৫টি ডাকাতি  মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত ১২ জুন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমানের ছোট ভাই খাজা মাঈনুদ্দিনের রাজারামপুর পকির পাড়ার বাড়িতে ডাকাতি হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় আন্তঃদেশ ডাকাত দলের সদস্য সাইফুল ইসলামকে গত বুধবার রাতে ঢাকার পল্লবী থানা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে দিনাজপুর ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি আদমপুর থেকে ডাকাতির মালামাল ও দেশীয় অস্ত্র সামুরাই ও ছুরি উদ্ধার করে ফেরার পথে রাত ১টার দিকে জাঙ্গালপুর ব্রিজ এলাকায় পুলিশের গতিরোধ করে অন্যান্য ডাকাত সদস্যরা। এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালালে ডাকাত সাইফুল ইসলাম পায়ে গুলি বিদ্ধ হন।
এদিকে ডাকাতদের হামলায় ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আক্কেল আলীসহ ৩ পুলিশ আহত হয়েছেন। প্রায় ঘণ্টাব্যাপী এ বন্দুকযুদ্ধ চলে। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে সাইফুলকে ফুলবাড়ী হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত সাইফুল ইসলামের নামে দেশের বিভিন্ন থানায় ৮৫টি ডাকাতি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ