• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিলমারী জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়িতে আগুন

আগুনচিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া, বসতবাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়ারপাড় এলাকার মোঃ আলতাব গং প্রায় ৫০ বছর থেকে প্রায় ১৫ শতক জমি ভোগদখল করে আসছিল। কিন্তু একই এলাকার মজিদ মিয়া গং হঠাতেই প্রায় ৬মাস পূর্বে উক্ত জমি জোড় পূর্বক দখল করে চারদিন ঘিরে নেয় এবং প্রতিপক্ষকে ভয়ভিতি প্রদ্রশন করে। পরে আলাতাব গং এব্যাপারে চিলমারী থানায় পর পর ২টি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আরো ক্ষিপ্ত হয়ে উঠে মজিদ গং। এবং চলতে থাকে দফায় দফায় হুমকি। এরই পেক্ষিতে ঘটনারদিন শুক্রবার সকালে আলতাব মিয়া গং উক্ত জমি দখল নিতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এতে ৩জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও এসময় জমির পাশ্ববর্তী মজিদ মিয়া বসতবাড়িতে আগুন লাগিয়ে বাড়িঘর পুড়ে দেয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠেছে। আলতাব মিয়ার পরিবার সূত্রে জানা গেছে তাদের পূর্বপুরুষের জমি তারা প্রায় ৫০ বছর থেকে ভোগদখল করে আসছিল কিন্তু হঠাতেই কিছুদিন আগে মজিদ মিয়া গং টাকা ও গায়ের জোড়ে তা দখল করে নেয়। ঘটনারদির শুক্রবার উক্ত জমিতে গেলে মজিদ মিয়া গং আমাদের গালিগালাজসহ ধাওয়া দেয় এবং তাদের বসতবাড়িতে নিজেরাই আগুন লাগিয়ে আমাদের উপর দোষ দিচ্ছে। মজিদ মিয়ার পরিবার সূত্রে জানা গেছে উক্ত জমি তাদের আর ঘটনারদিন আলতাব গং দলবল নিয়ে জমি দখলের চেষ্টাসহ বাসত বাড়িতে আগুন লাগিয়ে আমাদের উপর হামলা চালায়। এব্যাপারে ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম জানান অনেক দিন থেকে উক্ত জমিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিবাদ চলে আসছে আমরা অনেক চেষ্টা করেছিলাম মিমাংসার জন্য কিন্তু এতে মজিদ মিয়া গং এর কোন সহযোগী তো পাই নাই বরং তারা উল্টো পথে চলার চেষ্টা করছে। চিলমারী থানার অফিসার ইনচার্জ মজনুর রহমান জানান ইতি পূর্বে আলতাব মিয়া গং থানায় মামলা দায়ের করেছিল এছাড়াও ঘটনার পর পুলিশ এলাকায় গিয়েছিল অভিযোগের পেক্ষিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ