• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রুবেল হত্যা মামলায় সকল আসামী বেকসুর খালাস

আদালতসিসি নিউজ: সৈয়দপুরে আলোচিত রুবেল হত্যা মামলায় পৌর মেয়র আমজাদ হোসেন সরকারসহ সকল আসামী আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। বৃহস্পতিবার নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ হত্যা মামলার রায় প্রদান করেন।

উল্লেখ্য যে, বিগত ২০০৬ সালে ৩০ অক্টোবর রাতে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ বাজারে সৃষ্ট এক সংঘর্ষে রুবেল নিহত হয়। এ ঘটনায় নিহত রুবেলের ছোট ভাই কাজী মো. আতাউর রহমান (বড় বাবু) নিজে বাদী হয়ে পরদিন ৩১ অক্টোবর রুবেল হত্যার দায়ে সৈয়দপুর পৌর মেয়রসহ ১৪ জনকে আসামী করে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে।মামলার অন্যান্য আসামীরা হলেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, মাওরানা লুৎফর রহমান, রুহুল আলম মাষ্টার, কাজী একরামূল হক, মো. হিরা, মো. সেন্টু, পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, কাউন্সিলর তারিক আজিজ, সামসুল আলম, কামরুজ্জামান, আলহাজ্ব রশিদুল হক সরকার, মো. নবীন ও মো. লিটন।

মামলার দীর্ঘ তদন্ত শেষে অভিযুক্তদের নামে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর মামলার স্বাক্ষীদের জবানবন্দিতে বাদী কর্তৃক আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম ওই রায় প্রদান করেন।

সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার আদালতের দেয়া রায়ে খোদার কাছে লাখো শুকরিয়া আদায় করে সিসি নিউজকে বলেন, মিথ্যা দিয়ে সাজানো একটি মামলায় দীর্ঘদিন আমাদের হয়রানী করা হয়েছে। সত্য কখনো চাপা থাকেনা। আমরা আদালতের কাছে ন্যায্য বিচার পেয়েছি।

মামলার বাদী কাজী মো. আতাউর রহমান (বড় বাবু) সিসি নিউজকে জানান, আমি এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবো। উচ্চ আদালতে এ মামলার পূন: বিচারের জন্য আবেদন করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ