• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

নাশকতার মামলায় আইনজীবী আটক

আটকরাজশাহী: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আইনজীবী হাসান আল বান্না সোহাগকে নাশকতার মামলায় আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর কাজলা এলাকা থেকে জামায়াতপন্থী এ আইনজীবীকে আটক করে রাজশাহী মতিহার থানা পুলিশ।

এদিকে আইনজীবী সোহাগকে দুপুরে আটক করলেও পুলিশ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তা স্বীকার করেনি।

রাত ৮টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানার ওসি হুমায়ুন কবীর বলেন, হাসান আল বান্না সোহাগ নামের এই আইনজীবীর বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে।

আইনজীবী সোহাগের বাড়ি রাজশাহী নগরীর ফুলতলা চার রাস্তার মোড় এলাকায়।

জানা গেছে, হাসান আল বান্না সোহাগ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা প্রয়াত গোলাম আযম, মতিউর রহমান নিজামী, মাওলানা আবদুস সোবহান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলীর মামলার আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য ছিলেন।

জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুস সোবহানের মামলাতেও হাসান আল বান্না সোহাগ আইনজীবী হিসেবে লড়েছেন। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলামের সহযোগী কাজ করেছেন।

হয়রানির জন্য পুলিশ আইনজীবী সোহাগকে আটক করেছে বলে অভিযোগ করে মিজানুল ইসলাম বলেন, সোহাগের বিরুদ্ধে কোনো মামলা নেই। মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামিপক্ষে লড়েছেন বলে তাকে আটক করা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে মতিহার থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ