• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডোমারে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

আটকসিসি নিউজ: নীলফামারীর ডোমারে ২০পিস ইয়াবাসহ মিজানুর রহমান (৪২) নামের এক পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১৩ সিপিসি-২।বৃহস্পতিবার রাতে জেলার ডোমার উপজেলার ডোমার পৌরসভার ছোটরাউতা গ্রামের কাজীপাড়ায় তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর ছোটরাউতা গ্রামের রেয়াজুল ইসলামের ছেলে। স্থানীয়দের দাবী, মিজানুর ও তার স্ত্রী রুপা দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসা করে আসছে। একাধিকবার তারা র‌্যাব ও পুলিশের কাছে গ্রেফতার হলেও আদালতে জামিন নিয়ে এসে আবার তারা মাদক ব্যবসায় জড়িয়ে পরে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-১৩ সিপিসি-২ এর ডিইডি আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে র‌্যাব সদস্যরা মিজানুরের বাড়ীতে অভিযান চালায়। এ অভিযানে তারা ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার স্ত্রী মাদক বিক্রেতা রুপা পালিয়ে যায়। পরে র‌্যাব তাকে থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ