লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে নাশকতা মামলায় ইউনিয়ন শিবিরের সেক্রেটারি মো. ইব্রাহিমকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোর রাতে উপজেলার চর আবাবিল ইউনিয়নের হায়দারগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি একই এলাকার মুকবুল হোসেনের ছেলে ও ১নং চর আবাবিল ইউনিয়নের শিবিরের সেক্রেটারি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, শিবির নেতা ইব্রাহিমের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।