বিনোদন ডেস্ক: ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’র দশম আসর শুরু হতে আরো মাত্র কয়েক মাস বাকি। তবে এরই মাঝে বিতর্কের জন্ম দিলেন ‘বিগ বস’ নবম আসরের প্রতিযোগী ও মডেল পূজা মিশ্র।
নানান সময়ে বিতর্কের জন্ম দেয়া এই অভিনেত্রী সম্প্রতি তিন ক্যামেরাম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আদালতে। অভিযোগ হিসেবে বলেছেন, সম্প্রতি একটি লাইফস্টাইল শো এর প্রচারণার কাজে রাজস্থান গিয়েছিলেন এই তারকা। সেখানে তার সঙ্গে নিয়েছিলেন তিনজন ফটোগ্রাফার। তাদের সাথে নৈশ ভোজও করেন পূজা। সেই নৈশ ভোজের পর নেশার বস্তু খাইয়ে অচেতন করে তাকে ধর্ষণ করে ওই তিন ফটোগ্রাফার।’ পূজার ধর্ষণের শিকার হওয়ার অভিযোগটি আমলে নিয়ে তদন্তের কথা জানিয়েছে রাজস্থানের পুলিশ।
উল্লেখ্য, এর আগে ‘বিগ বস’র নবম আসর চলাকালীন সময়ে এক সুপার শপের কর্মীদের সাথে মারামারিতে জড়িয়ে পড়েন পূজা। সেই মারামারির ভিডিও ভাইরাল হয়েছিলো অনলাইন জুড়ে।