• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ঈদ: সৈয়দপুর রেলকারখানায় ৮৪ কোচ মেরামতের কাজ চলছে

কারখানাবিশেষ প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘœ করতে জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলছে কোচ মেরামতের কাজ। ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য কারখানটিতে ৮৪টি কোচ মেরামতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নিয়মিত কাজের বাইরে ঈদকে ঘিরে অতিরিক্ত ৮৪টি কোচ মেরামত চলছে কারখানার শপগুলোতে। এর মধ্যে ৪৬টি ব্রডগেজ ও ৩৮টি মিটারগেজ লাইনের কোচ। জনবল সংকট পুষিয়ে নিতে শ্রমিক ও কর্মচারীরা ওভারটাইম কাজ করছেন।
সূত্র জানায়, সৈয়দপুর রেলওয়ে কারখানায় বর্তমানে খুব বেশী হলে দেড় হাজার শ্রমিক কর্মরত আছেন। যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বর্তমানে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। এছাড়া আছে সরঞ্জাম সংকট। প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজলভ্য নয়। নেই বুশ, সুইং হ্যাঙারের স্বাভাবিক সরবরাহ। ফলে কোচ মেরামত বিঘিœত হচ্ছে। তবে এ সকল অভিযোগ অস্বীকার করে সৈয়দপুর রেলওয়ে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী বেলাল হোসেন সরকার জানান, কোনো যন্ত্রাংশ ও সরঞ্জামের সংকট নেই এখানে। কারখানাকে সবকিছু স্বাভাবিকভাবে সরবরাহ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে নানা সংকটের মধ্যেও ঈদে কোচ মেরামতের বিষয়টিকে এখন সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। কাজেই কারখানার শ্রমিক-প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করছেন। ২ জুলাইয়ের মধ্যে কোচগুলো রেলওয়ে পরিবহন বিভাগকে হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে ক্যারেজ শপের ইনচার্জ ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী দিলশাদ করিম আবু হেনা সাংবাদিকদের জানান, এখন কাজের প্রচণ্ড চাপ। ঈদে ঘরমুখো রেলযাত্রীদের সেবা দিতে আমরা অতিরিক্ত কাজ করছি। নিয়মিত কাজের বাইরে শ্রমিকরা প্রতিদিন ওভারটাইম কাজ করছেন। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনেও কাজ চলছে কারখানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ