• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু: ট্রেনের ২২ জুন থেকে

ট্রেনসিসি নিউজ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের বাসের জন্য টিকিট যুদ্ধ আজ (২০ জুন, সোমবার) শুরু হলেও ট্রেন যাত্রীদের টিকিট যুদ্ধ শুরু হবে আগামী ২২ জুন (বুধবার) থেকে।
ওই দিন সকাল ৮টা থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ-পূর্ব অগ্রিম টিকেট বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি শুরু হবে।রেলওয়ের কর্মকর্তারা টিকেট বিক্রি কার্যক্রম সার্বক্ষনিক তদারকি করবেন।
রেলওয়ে সূত্র জানায়, ১ জুলাই যাত্রার টিকেট ২২ জুন ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে বিক্রি করা হবে। এছাড়া ২ জুলাই যাত্রার টিকেট ২৩ জুন, ৩ জুলাই যাত্রার টিকেট ২৪ জুন, ৪ জুলাই যাত্রার টিকেট ২৫ জুন এবং ৫ জুলাই যাত্রার টিকেট ২৬ জুন বিক্রি করা হবে।
অগ্রিম টিকেট বিক্রির লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ইতোমধ্যে সকল ব্যবস্থা সম্পন্ন করেছে। টিকেট কালোবাজারি প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। এছাড়া জেলা প্রশাসকদের সহযোগিতায় পরিচালনা করবে ভ্রাম্যমান আদালত। এদিকে রেলওয়ে ঈদ ফেরত যাত্রীদের জন্য রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিটরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকেট বিক্রি করবে।
রেলওয়ে সূত্র জানায়, ঈদ পরবর্তী ৮ জুলাই যাত্রার টিকেট ৪ জুলাই, ৯ জুলাই যাত্রার টিকেট ৫ জুলাই, ১০ ও ১১ জুলাই যাত্রার টিকেট ৭ জুলাই এবং ১২ জুলাইর টিকেট ৮ জুলাই বিক্রি করা হবে।

বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ জুন

সরকারি এই সংস্থাটির মোট নয় শতাধিক বাসের মধ্যে ঢাকা থেকে বিভিন্ন রুটে চলবে সাড়ে ৪০০ বাস। ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে চলবে চার শতাধিক বাস। এ ছাড়াও ৫০টি বাস রিজার্ভ রাখা হবে। যাত্রী চাহিদা অনুযায়ী এসব বাস বিভিন্ন রুটে চলবে।

২১ জুন বিক্রি হবে ১ জুলাই যাত্রার টিকিট। পর্যায়ক্রমে ২, ৩, ৪ ও ৫ জুলাইয়ের টিকিট বিআরটিসির কমলাপুর, কল্যাণপুর, জোয়ারসাহারা ও নারায়ণগঞ্জ বাস টার্মিনাল থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।

বিআরটিসি সূত্র জানিয়েছে, এবারো যাত্রী পরিবহনের জন্য যেকোনো প্রতিষ্ঠান গাড়ি চাইলে রিজার্ভ ভাড়া দেওয়া হবে। এজন্য করপোরেশনের পক্ষ থেকে দ্রুতই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ