• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত

বিএসএফচাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন- বদু মিয়া (৩০) ও ভুট্টো (২৯)। নিহত বদু মিয়ার বাড়ি গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাঙ্গা গ্রামে। আর ভুট্টোর বাড়ি একই ইউনিয়নের দেবপুর গ্রামে।

সোমবার ভোরে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।

চাড়ালডাঙ্গা বিজিবি কর্মকর্তা নায়েক সুবেদার বাবুল মিয়া জানান, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

দুইজনের লাশ বিএসএফের হেফাজতে আছে।আজ বিকাল ৪টার দিকে কমান্ডিং অফিসার পর্যায়ে বিজিবি-বিএসএফ বৈঠকের পর লাশ আনার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ