• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শপথের আগেই চেয়ারম্যানের চির বিদায়

222133_1সিসি নিউজ: শপথ গ্রহণের আগেই মারা গেলেন ইটনা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা মো. নূরুল ইসলাম নূরু। ৫৯ বছর বয়সে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সোমবার সকালে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় ইটনা নয়াহাটি গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে নৌযানে করে রওনা হওয়ার সময়ে অবস্থার অবনতি ঘটে। এ সময় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ৪ঠা জুন অনুষ্ঠিত ইটনা সদর ইউনিয়নের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগেও তিনি এই ইউনিয়নে টানা তিনবার চেয়ারম্যান নির্বাচিত হন। সেসময় তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়া ছাড়াও চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ