• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ

717চট্টগ্রাম: চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়া হয়েছে। সোমবার (২০ জুন) সকালে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এমন ঘটনা ঘটেছে। এর আগে গত দুদিন ধরে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘাত হয়েছে।  সোমবার সকালে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা ছাড়া বহিরাগত-অছাত্র সবাইকে কলেজ ক্যাম্পাস থেকে বের কের দেয় পুলিশ।  তবে বহিরাগত ও অছাত্রদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদেরও পুলিশ বের করে দিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এসময় পুলিশ নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে ও তাদের ওপর লাঠিচার্জ করেছে বলে অভিযোগ ছাত্রলীগের। তবে বিষয়টি অস্বীকার করেছে পুলিশ।  চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছিলাম। এসময় চকবাজার থানার ওসি আজিজ আহমেদের নেতৃত্বে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। আমাদের কাছে এসে জানতে চায় আমরা ক্যাম্পাসের ভেতর আছি কেন। আমরা কলেজের ছাত্র উত্তর দেয়ার পর পুলিশ বলে, ছাত্র হলে ইউনিফর্ম কোথায়? কিন্তু ইউনিফর্ম পরে আসার পরও আমাদের কলেজ থেকে বের করে দিয়েছে পুলিশ। ’  শুধু তাই নয়, এসময় পুলিশ আমাদের ধাওয়া দেয় ও লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে মনির নামে আমাদের এক কর্মী আহত হয়েছে। এরপর পুলিশ কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়।  তবে ধাওয়া ও লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, এরকম কিছুই হয়নি। ভর্তি কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার জন্য ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা ছাড়া বহিরাগত ও অছাত্র যারা আছে তাদের সবাইকে বের করে দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।  এর আগে রোববার চট্টগ্রাম কলেজে নগর আওয়ামী লীগের ‍দুই শীর্ষ নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ