• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মেশাও

222297_1আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরাইলের পুরোহিতরা ফিলিস্তিনিদেরকে পশ্চিম তীর ছেড়ে যেতে বাধ্য করার জন্য অধিকৃত ফিলিস্তিনের খাবার পানিতে বিষ মেশানোর নির্দেশ দিয়েছে। রাবাই হিসেবে পরিচিত এই বর্ণবাদী পুরোহিতরা এক ধর্মীয় নির্দেশনা জারি করে অবৈধ ইসরাইলি বসতির অধিবাসীদেরকে এই জঘন্য ও মানবতা-বিরোধী কাজ করতে বলেছে।

সম্প্রতি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের নানা এলাকায় খাবার পানির লাইন কেটে দিয়েছে পানি সরবরাহের ইসরাইলি কোম্পানি।

ইসরাইলি কোম্পানি পবিত্র রমজান মাসে দশ হাজার ফিলিস্তিনি অধ্যুষিত অঞ্চলে পানির লাইন কেটে দেয়ায় সেখানে দেখা দিয়েছে তীব্র পানির সংকট

ফিলিস্তিন আল ইয়াওম নামের সংবাদ-মাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী পুরোহিতদের পরিষদ প্রকাশ্যেই এক ফতোয়া জারি করে ফিলিস্তিনিদের খাবার পানিতে বিষ মেশানোর এই কাজকে বৈধ বলে ঘোষণা করেছে। এর আগে ধর্মান্ধ ইহুদিবাদী ফতোয়াদাতারা বলেছিল, ফিলিস্তিনিদের সম্পদ চুরি করা ও তাদের জয়তুন বাগানের ফসল নষ্ট করাও বৈধ!

প্রায় ৫ লাখ দখলদার ইসরাইলি ২৩০টিরও বেশি অবৈধ ইসরাইলি বসতিতে বসবাস করছে। ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাসসহ ফিলিস্তিনের যেসব অঞ্চল ইসরাইল দখল করে সেইসব অঞ্চলেই গড়ে তোলা হয়েছে এইসব অবৈধ ইসরাইলি বসতি। জাতিসংঘের ইশতিহার ও আন্তর্জাতিক আইন অনুযায়ী এইসব বসতি প্রতিষ্ঠা অবৈধ হওয়া সত্ত্বেও মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও সেখানে দখলদারদের জন্য অবৈধ ইসরাইলি বসতির বিস্তার অব্যাহত রেখেছে। মার্কিন সরকারসহ পাশ্চাত্যের মদদপুষ্ট বর্ণবাদী ইসরাইল এ ব্যাপারে জাতিসংঘ ও বিশ্ব-সমাজের মৌখিক প্রতিবাদকে বরাবরই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে।

উৎস: পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ