• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হরিণ শিকারের দায়ে ৫ জনের কারাদণ্ড

আদালতখুলনা: সুন্দরবনের হরিণ শিকারের অপরাধে পাঁচ শিকারীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন খুলনার কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, আমিরুল গাজী, আছাদুল শেখ, নুরনবী গাজী, রহিম সরদার, রসুল শেখ। সকলের বাড়ি দাকোপ উপজেলার কালাবগী এলাকায়।
মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্তরা ২০১০ সালে পশ্চিম সুন্দরবন খুলনা রেঞ্জের ৪০নং কম্পাটমেন্ট এলাকায় অবৈধভাবে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় খুলনা রেঞ্জের আদাচাই বনটহল ফাঁড়ির বনরক্ষীরা হাতেনাতে পাঁচ শিকারীকে আটক করে। পরবর্তীতে কয়রা সিনিয়ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর(বন)২৮৫/১০ মামলা রুজু করা হয়।
মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার আসামিদের বিরুদ্ধে বন আইনের ২৬(১ক)চ ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এসময় আসামিরা আদালতে অনুপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ