• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩

সড়ক দূর্ঘটনাগাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের সকলের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। নিহতের মধ্যে একজন পিকআপ চালক এবং ২ জন মাছ ও তরকারি ব্যবসায়ী বলেও জানা গেছে।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সকালে মাছ ও তরকারি বোঝাই একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এসময় শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।
এতে পিকআপের চালক এবং মাছ ও তরকারি ব্যবসায়ীসহ ৩ জন নিহত হন। এঘটনায় আহত হয়েছেন আরো দুই ব্যবসায়ী। পরে পুলিশ আহত ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। মরদেহগুলো মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ