সিসি নিউজ: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে তিস্তা নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ বুধবার সকাল ৬টায় নীলফামারীর তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ডালিয়া পানি উন্নয়ন বোডের বন্যা সর্তর্কীত পূর্বাভাস কেন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানায়, উজানের ঢলে পানি বৃদ্ধির কারনে তিস্তা ব্যারাজের ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে। একই সুত্র মতে সকাল ৯টায় ২২ সেন্টিমিটার পানি কমেছে ডালিয়া পয়েন্টে।
পানি বৃদ্ধির কারনে তিস্তার চরাঞ্চল প্লাবিত হয়েছে।