• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুর শহরের সড়কগুলো’র বেহাল দশা

IMAGE00258শরীফুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়কগুলোসহ শহরের পাড়া-মহল্লায় সড়কে যাতায়াত অনেকেরই মন খারাপ হয়ে যায়। শহরের প্রধান সড়কগুলোর অবস্থা কোনো রকম ভালো থাকলেও শহরতলীর সড়কগুলোর খুবই বাজে দশায় চরম ভোগান্তির শিকার হচ্ছে শত শত মানুষ। দিনের পর দিন সড়কের খানা খন্দকের কারণে মানুষেরা দুর্ভোগ যেনো শেষ হচ্ছে না। ঈদুল ফিতরের আর মাত্র দু’সপ্তাহ বাকি। শহরের সড়কগুলোর যে অবস্থা দ্রুত সংস্কার না করলে ঈদে বাড়িতে আসা মানুষের দুর্ভোগ পহাতে হবে আরো বেশি।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুর শহরের সবক’টির বেশীরভাগ সড়কের বেহাল অবস্থা। শহরের স্টেডিয়াম রোড থেকে মিশন রোড মোড়, ট্রাক রোড থেকে নতুন বাজার সড়ক, কলেজ গেইট থেকে বিপনীবাগ বাজর, পুরো নাজির পাড়াসহ মাদ্রাসা রোড সড়ক, পালপাড়া, আদালত পাড়া, প্রফেসর পাড়াসহ শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়কগুলো অত্যন্ত বেহাল অবস্থায় পরিণত হয়েছে। অনেক স্থানেই খানা খন্দকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া কিছু কিছু স্থানে খানা খন্দক ভরাট করে সড়ক নির্মাণ কাজ শুরু করেছে পৌরসভা।
শহরের প্রাণকেন্দ্র স্টেডিয়াম রোডের বিভিন্ন স্থানে সড়ক দেবে যাওয়ায় সেখানে যানবাহন ঝুকিপূর্ণ ভাবে চলাচল করছে। এছাড়া শহরের মালবাহী ট্রাক লড়ি যে রাস্তা দিয়ে প্রবেশ করে, সেই ট্রাক রোড সড়টির অবস্থা খুবই নাজুক। প্রতিদিন কোন না কোন যানবাহন রাস্তায় মুখ থুবড়ে পড়ছে। মঙ্গলাবর সকালে মালবাহী একটি ট্রাক গর্তের মধ্যে পড়ে আটকে যায়। দীর্ঘ কয়েক ঘন্টাপর সড়ক থেকে ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হয়। স্থানীয় এলাকার লোকজন জানান, দীর্ঘদিন ধরে ট্রাকরোড   থেকে ট্রাকঘাট হয়ে নতুনবাজার পর্যন্ত সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। আমরা বাস্তব যে চিত্র দেখছি এতদিন অতিবাহীত হলেও এই সড়কে কোনো সংস্কার হচ্ছে না। মনে হবে দেখেও না দেখার ভান করছে সবাই।
অনেকে জানান, চাঁদপুর শহরের সড়কগুলোতে প্রতিদিন ২০ থেকে ২৫ টন ধারনক্ষমতার ট্রাক কভার্ডভ্যান চলাচল করায় সড়কগুলো বর্তমানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। খানা খন্দকে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে সৃষ্টি হচ্ছে যানজট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ