• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

প্রত্যেক হিন্দু পুরুষকে ১শ মুসলিম নারীকে বিয়ে করতে হবে

indiaআন্তর্জাতিক ডেস্ক: বিজেপি নেতা এবং দলটির এমপি যোগী আদিত্যনাথ হিন্দু পুরুষদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, কোনো হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণ করে কোনো মুসলিম পুরুষকে বিয়ে করার পাল্টা পদক্ষেপ হিসেবে প্রতিটি হিন্দু পুরুষ যেন ১০০ জন করে মুসলিম নারীকে বিয়ে করেন।

যোগীর এমন বক্তব্যের একটি ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ার পর ভারতজুড়ে তোলপাড় চলছে- এমন খবর জানিয়েছে ভারতের ফার্স্টপোস্ট ডটকম।

ভিডিওতে দেখা যায়, তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে বলছেন, ‘উত্তর প্রদেশের আদালত সরকারের কাছে জানতে চেয়েছে যে, এত বেশি সংখ্যক হিন্দু নারী মুসলিম পুরুষদেরকে বিয়ে করছেন। কিন্তু সরকার কোনো জবাব দিতে পারেনি।’

যোগী আদিত্যনাথ এমপি আরো বলেন, হয়তো উত্তর প্রদেশের অন্যান্য জায়গায় হিন্দু নারীরা মুসলিম পুরুষের সাথে ঘর ছাড়ছেন। কিন্তু গোরখাপুরে হিন্দু পুরুষরাই মুসলিম নারীদেরকে বিয়ে করে ঘরে তুলছে। এরপর তাদেরকে নতুন ধর্মে দীক্ষিত করা হচ্ছে।

দলীয় এমপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘যোগী এমনটা বলেননি। মিডিয়া যাচাই না করে এসব ছড়িয়েছে।’

প্রসঙ্গত, গত সপ্তাহে বিজেপির আরেক নেতা ডা. প্রবীন তোগাড়িয়া বলেছিলেন, হিন্দু পুরুষদের পুরুষত্ব দিন দিন কমে যাচ্ছে। তাদের পুরুষত্ব সঠিক মাত্রায় ফিরিয়ে আনতে তিনি একটি ওষুধও আবিস্কারের কথা জানান। সেই ওষুধ হিন্দুদের জন্য বিশেষ ডিসকাউন্টে দেয়া হচ্ছে বলেও দাবি করে তোগাড়িয়া

সূত্র: ফার্স্টপোস্ট, হিন্দুস্তান টাইমস

https://youtu.be/YuGv739vVJI


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ