• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উত্তরায় লিফট ছিঁড়ে অগ্নিকান্ডের ঘটনায় নিহত ৬

71সিসি নিউজ: রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ারের লিফট ছিঁড়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ দগ্ধ ও আহত হয়েছেন কমপক্ষে আরো ২৫জন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১৬তলা ভবনের ছয়তলায় লিফট ছিঁড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার বিধান ত্রিপুরা বলেন, মার্কেটে আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

‘সন্ধ্যার দিকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে বেইজমেন্ট থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় হঠাৎ করে ওই ভবনের ক্যাপসুল লিফটটির তার ছিঁড়ে যায়। এ সময় বিকট শব্দে ভবনে আগুন ধরে যায়। তখন ভবনটির নিচতলায় ট্রপিক্যাল হোমস লিমিটেডের একটি ইফতার মাহফিল চলছিল।

এ সময় ওই অনুষ্ঠানে থাকা ট্রপিক্যাল হোমস লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান ও তার দুই ছেলে-মেয়ে দগ্ধ হন। ছুটোছুটি করে বের হতে গিয়ে আহত হন রাজলক্ষ্মী মার্কেটের বিসমিল্লাহ মিষ্টির কর্মচারী মামুনও (২৮)।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল বলেন, দগ্ধ হওয়াদের মধ্যে ৫জন এখানে ভর্তি করা হয়েছে। এর মধ্যে হাসানের ৮০ শতাংশ, তার মেয়ে মেহনাজ হাসান মায়শার ৪৪ শতাংশ  ও আটমাস বয়সী ছেলে ম‍ুনতাকিন হাসানের ২৩ শতাংশ শরীর পুড়ে গেছে। তাদের শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসা চলছে।

দগ্ধ হাসানের পরিবারের সদস্যরা জানান, তাদের গ্রামের বাড়ি বগুড়া সদরে হলেও উত্তরা-১৩ সেক্টরে থাকেন। মাইশা উত্তরা মাইলস্টোন স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মদ খান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় একঘণ্টা বেশি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ হতাহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মোজাম্মেল হককে প্রধান করে তিন সদস্যর এই কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ